
ঠাকুরগাঁও প্রতিনিধি: শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময় রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দুর্বল ও অকার্যকর হয়ে পড়েছিল। নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করা, জবাবদিহিতার আওতায় আনা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।”
বিএনপির মহাসচিব আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে সরকারের অগ্রাধিকার। জনগণের আস্থা ফিরিয়ে আনতে সব পর্যায়ে দায়িত্বশীলতা নিশ্চিত করা হবে।
নিজ নির্বাচনী এলাকা প্রসঙ্গে তিনি বলেন, “আমি সবচেয়ে বেশি ঋণী ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।